খুলনা, সেপ্টম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় এক 'চরমপন্থি' সদস্য দুই চোখ হারিয়ে এবার পুরোপুরি অন্ধ হয়ে গেলেন।
শনিবার সকালে রূপসা উপজেলার নৈহাটী কালীবাড়ী বাজারে এলাকাবাসী তার ডান চোখ তুলে নিয়েছে। কয়েকবছর আগে আরেকটি ঘটনায় তিনি বাম চোখও হারান।
আহত নজরুল ইসলাম ওরফে নজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য বলে পুলিশ জানিয়েছে।
রূপসা থানার ওসি বিমল কৃষ্ণ মলি
bdnews24