২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগান্তরের রংপুর প্রতিনিধি হামলায় আহত

দৈনিক যুগান্তরের রংপুরের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান শনিবার রাতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

রংপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক যুগান্তরের রংপুরের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান শনিবার রাতে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের বেসরকারি হাসপাতাল গুডহেল্থে ভর্তি করা হয়েছে। কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, রাত ৮টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তরা খুর দিয়ে তার পিঠ, হাত ও বুকে মারাত্মভাবে কেটে দিয়েছে। তবে কারা ও কেন এ হামলা করেছে তা তিনি বলতে পারেনি। গুডহেল্থের ডা. নজরুল ইসলাম জানান, তার শরীরে ধারালো অস্ত্রের বহু চিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.