২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত হয়ে জিডি করল স্কুলছাত্রী

বখাটের উৎপাতে অতীষ্ঠ হয়ে মাদারীপুরে এক স্কুল ছাত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

মাদারীপুর, সেপ্টম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটের উৎপাতে অতীষ্ঠ হয়ে মাদারীপুরে এক স্কুল ছাত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। শুক্রবার শিবচর থানায় এ ডায়রি করে উপজেলার ইনছান উদ্দিন মাতুব্বরের কান্দি গ্রামের করিম ফকিরের মেয়ে ঝর্না আক্তার (১৩)। ঝর্না বাখরেরকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ঝর্নার বাবা করিম ফকির বলেন, এলাকার খালেক বাড়ৈর ছেলে মামুন বাড়ৈ দীর্ঘদিন ধরে তার মেয়ে ঝর্নাকে উত্ত্যক্ত করছে। এ কারণে জীবনের নিরাপত্তা চেয়ে সে থানায় জিডি করেছে। শিবচর থানার ওসি আ. রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বখাটে যুবকের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.