২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা উদ্ধার

জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে হাউসপুর গ্রামের একটি ব্রিজের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা কোন অপরাধ ঘটানোর জন্য বোমাগুলো নিয়ে এসেছিল। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৩ ঘ.