২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

চাঁদপুরে এক চালককে খুন করে তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক চালককে খুন করে তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামের হরি খাঁ ওয়াপদা খাল থেকে তার উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন সরকার (৩০) ভাড়ায় মোটরসাইকলে চালাতেন। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার বালুরচর গ্রামের বাসিন্দা। মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, গত ২০ সেপ্টেম্বর বেলা ২টায় আবুল হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। বুধবার তার স্ত্রী লাইলী বেগম থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ওসি আরো জানান, আবুল হোসেন মাদক গ্রহণ করতেন। এ নিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.