নওগাঁ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় ভুমিদস্যুদের হামলায় পাঁচজন আদিবাসী আহত হয়েছেন।
নিয়ামতপুর উপজেলার নাকইল আদিবাসী পল্লীতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
আহতরা হলেন- বিশ্বনাথ হেমড়ম, গোপী সরেন, লক্ষীরাম, মুলিন এবং রঞ্জিত। তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হামলার সঙ্গে জড়িত সন্দেহে আমইল গ্রামের মোজাহারুল এবং জ্বীনপুর গ্রামের মজিবর রহমান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ওসি সারোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় অতর্কিতভাবে নাকইল আদিবাসী পল্লীতে ভুমি দস্যুদের একটি দল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা বেধড়ক মারধর করা আরম্ভ করলে আদিবাসীরা দিগি
bdnews24