২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেট থেকে দুই টন পলিথিন ব্যাগ জব্দ

রাজধানীর দুইটি মার্কেট থেকে প্রায় দুই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দুইটি মার্কেট থেকে প্রায় দুই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। পলিথিনবিরোধী অভিযানের চতুর্থ দিনে মহানগরীর রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত এবং হযরত শাহআলী সিটি কর্পোরেশন ও কো-অপারেটিভ মার্কেট, মিরপুর এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদ রাখায় নিষিদ্ধ মামলার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ৯৫ হাজার ছয়শ' টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিবেশ অধিপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পলিথিন শপিং ব্যাগবিরোধী প্রচারপত্র বিতরণ ও স্টিকার সেঁটে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর ১৯-২৩ সেপ্টে