চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ সংলগ্ন এলাকা থেকে পাঁচটি বন্দুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
র্যাব জানিয়েছে, বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে আগ্রাবাদ এলাকায় সরকারি কমার্স কলেজের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে চারটি দেশি এক নলা বন্দুক, একটি এলজি, চাইনিজ রাইফেলের ১৩ রাউন্ড গুলি এবং এলজির আট রাউন্ড কার্তুজ রয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন তামজিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী কাজের জন্য কয়েকজন লোক কমার্স কলেজের পেছনে অবস্থান করছে
bdnews24