২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চরমপন্থী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলায় বুধবার ভোরে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 06:50 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার সদর উপজেলায় বুধবার ভোরে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোর ৫টার দিকে সদরের কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়া বাজারে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। গ্রেপ্তারকৃত আব্দুল খালেক (৪৮) নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন মুক্তিফৌজের সদস্য বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার (এএসপি) সি.এ. হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা পুলিশের একটি বিশেষ দল বুধবার ভোর ৫টার দিকে ভাদালিয়া বাজারে অভিযান চালিয়ে খালেককে গ্রেপ্তার করে। তিনি জানান, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে তার বাড়ির পেছনে মাটি খুঁড়ে একটি বিদেশি শটগান উদ্ধার করা হয়। আরো অস্ত্র সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য খালেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা হালিম। খালেক কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩৮ ঘ.