২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ খাতে শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রমে

দেশে ৪৬টি খাতে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 04:59 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ৪৬টি খাতে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন। চারদিনের বিদেশ সফর শেষে বুধবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরো ছয় হাজার শ্রমিক নেবে বলে এ সময় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা খন্দকার মোশাররফ। শিশু শ্রমের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, "দেশে ৪৬টি খাতে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করছে। সরকার ২০১৬ সালের মধ্যে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছে।" সরকার স