২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক প্রবাসী মুক্ত

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ গ্রেপ্তার এক জার্মান প্রবাসী জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 07:14 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ গ্রেপ্তার এক জার্মান প্রবাসী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার জেলার এক সিনিয়র বিচার বিভাগীয় হাকিম এ জামিন দেন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের বাড়ি থেকে গত ১৩ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিন দিনের হেফাজতে নিয়ে তাকে ঢাকা গোয়েন্দা পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে ঝিনাইদহে পাঠানো হয়। মঙ্গলবার আদালতে হাজির করলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। মুক্তিপ্রাপ্ত ফারুক আহম্মেদ আরুজ ঝিনাইদহ জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরে যান বলে তার ছোট ভাই সেলিম আহম্মেদ জানান। ঝিনাইদহের এলাঙ্গী গ্রামের ফারুক ১৯৮৫ সালে জার্মানী যান। এক জার্মান মেয়েকে বিয়ের পর জার্মানির নাগরিকত্ব লাভ করেন। তাদের দু'টি মেয়ে রয়েছে। গত ৮ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৭ ঘ.