২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর বিস্ফোরণের ঘটনায় আরো ২ জনের মৃত্যু

গাজীপুরে একটি সিরামিক কারখানায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরো দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 06:24 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি সিরামিক কারখানায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরো দু'জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সুপারভাইজার আলী হোসেন (২৫) মঙ্গলবার বেলা তিনটার দিকে এবং শ্রমিক আক্কাস আলী (২৪) রাত ১০টায় মারা যান। গাজীপুর সদরের হোতাপাড়ায় সান পাওয়ার সিরামিক কারখানায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হটাৎ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো। সোমবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফ্লোর ইনচার্জ মোশাররফ হোসেন (২৬) এবং শ্রমিক রফিকুল ইসলাম (২৮) মারা যান। দুর্ঘটনায় আহত কারখানার টিম লিডার সেলিম মিয়া (২৬) এবং শ্রমিক আব্দুল হক (২৮) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপর কারখানার নির্বাহী পরিচালক আফজাল মনির সাংবাদিকদের জানান, শ্রমিকরা কাজ করার সময় প্রেস মেশিনের নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার ও তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৫০ঘ.