২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের উচ্ছেদ, পরে কোর্টের নির্দেশে স্থগিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের পলখান এলাকায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের পলখান এলাকায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় পূর্বাচল আদর্শ কলেজ ভবন, পলখান বটতলা বাজার ও কলেজ মার্কেটের ৬০টি দোকান, দু'টি বসত বাড়ি, বটবৃক্ষ স্পোটিং ক্লাব, দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় ও পূর্বাচল আদর্শ কলেজের নির্মাণাধীন ভবন গুড়িয়ে দেওয়া হয়। কয়েকঘণ্টা অভিযান চলার পর হাইকোর্টের একটি নির্দেশে তা স্থগিত করা হয়। অভিযান চলাকালে কলেজের ছাত্র