২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রেলের ভাড়া বাড়বে না'

রেলওয়ের সেবার মান গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত রেলের ভাড়া বাড়াবে না সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের সেবার মান গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত রেলের ভাড়া বাড়াবে না সরকার। তবে সেবার মান বাড়াতে ও রেলওয়ের পুনর্বাসনে সরকার এক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও আরো ছয় হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সোমবার কমলাপুর রেল স্টেশনে কন্টেইনারবাহী ৫০টি নতুন ফ্লাট ওয়াগন এবং পাঁচটি ব্রেক ভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রেলওয়ের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে এসব ওয়াগন ও ভ্যান স