২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ও নারায়ণগঞ্জে দুই লাশ উদ্ধার

নীলফামারী ও নারায়ণগঞ্জে রোববার দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী ও নারায়ণগঞ্জে রোববার দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- নীলফামারীরর গোপাল চন্দ্র রায় (৩২) ও নারায়ণগঞ্জের ফজল শেখ (৩৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারী প্রতিনিধি জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার পশ্চিম একরচালী বৈঞ্চবপাড়ার গোপাল চন্দ্র রায়ের সঙ্গে প্রতিবেশী জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিশোরগঞ্জ থানার ওসি খন্দকার গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরে গত শনিবার রাতে বিরোধ মীমাংসার কথা বলে গোপালকে কিশোরগঞ্জের বাহাগিলি খালের পাড়ে নিয়ে জবাই করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। দেহ থেকে প্রায় ২০০গজ দূরে তার মাথা পাওয়া যায়। রোববার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম রশিদুল আলম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকালে শহরের নিতাইগঞ্জ শীতলক্ষ্যা তোলারাম মোড় এলাকার একটি খাল থেকে ফজল শেখ (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ফজল শেখ শহরের মধ্য সৈয়দপুর এলাকার নেওয়াজ আলীর ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, ফজল শেখ ইট, বালু ব্যবসায়ী ও ঠিকাদার ছিলেন। স