২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার দুপুরে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার দুপুরে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উপজেলার হাইটেক পার্কের ভেতর একটি জলাশয়ে লাশটি ভাসতে দেখে পার্কের কর্মচারীরা পুলিশে খবর দেয়। নিহতের পরনে সবুজ গেঞ্জি ও লুঙ্গি ছিল। তার চোখ, কান ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১২৬ ঘ.