ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে আবার বড় ধরনের অভিযানে নামছে সরকার।
রোববার থেকে সারাদেশে এ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং বিক্রি বন্ধে এর আগে চারদলীয় জোট সরকারের সময় বড় ধরনের অভিযান চালানো হয়।
শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটে পলিথিন ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।
পলিথিনের শপিং ব্যাগ বিক্রি এবং মজুদ রাখায় ১০ জনের বিরুদ্ধে মামলা এবং ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ওই আদালত।
কারওয়ান বাজারে আদালতের কার্যক্রম শেষে হাছান মাহমুদ বলেন, "১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী অভিযান শুরু হচ্ছে। এরপরও এ ধরনের শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।"
বর্তমানে ৩৫ থেকে ১১০ মাইক্রন ঘনত্বের পলিথিনের মোড়ক ব্যবহারের অনুমতি রয়েছে।
পলিথিন ব্যবহার বন্ধে পরিবেশ আইন সংশোধন করে আরো কঠোর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তরকে গতিশীল করতে জেলা পর্যায়ে কার্যালয় স
bdnews24