ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ২০০১-এর সংশোধনের ক্ষেত্রে সাত দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় সম্মেলনে এ প্রস্তাব দেন পরিষদের নেতারা।
সংসদের আসন্ন অধিবেশনেই সংশোধিত আইন পাশ করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করা হয়।
রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তারা সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
প্রস্তাবগুলো হচ্ছে, সংশোধিত আইনে অর্পিত সম্পত্তি সংজ্ঞা পুনঃনির্ধারণ, ১৯৭৪ সালের পর অবৈধভাবে অথবা ভুলবশত আরএস রেকর্ডে সরকারের নামে ১/১ খতিয়ানে তালিকাভুক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি নয় বলে ঘোষণা করা, ২০০১ সালের আইন অনুযায়ী মূল মালিকের উত্তরাধিকারের পাশাপাশি সহ-অংশীদার কিংবা তাদের উত্তরাধিকার দ্বারা বৈধভাবে বিক্রয়কৃত জমির মুসলিম স
bdnews24