২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমনের সঙ্গে সংঘর্ষে এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 05:49 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমনের সঙ্গে সংঘর্ষে এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলামের (২৩) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কাবিরাজপুর গ্রামে। তার বাবার নাম রব মিয়া। শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুল মটর সাইকেলে দুইজন যাত্রী নিয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে যাচ্ছিলেন। তিনি বলেন, পথে পাচ্চর বাসস্ট্যান্ডে বিপরীত দিকে থেকে নসিমনটির সঙ্গে তাদের মটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইফুলের মৃত্যু হয়। আহত হয় মটর সাইকেলটির দুই আরোহী। আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩৪ ঘ.