রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঈদ-উল ফিতর, শবে কদর এবং জন্মাষ্টমী উপলক্ষে গত ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়। ৭ সেপ্টেম্বর বিভিন্ন অফিস এবং আবাসিক হলগুলো বন্ধ হয়।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া জানান, ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24