২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ধলাটেঙ্গরে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই দিনশ্রমিক ও রিক্সাচালক এবং ট্রাকের আরোহী। তারা ওই ট্রাকে কম ভাড়ায় বাড়ি ফিরছিলো। নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি ধলাটেঙ্গর পৌঁছালে এর একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। সিমেন্টের বস্তা চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়। তিনি আরো জানান, আহতদের মধ্যে সাত জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাকের চালক পালিয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫২৯ ঘ.