সিলেট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে এক ভূয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
আটক মোবারক হোসেন (২৬) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঢাকী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি বিয়ানীবাজার পৌর এলাকার খাসাদিঘিরপার এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবারক দীর্ঘদিন ধরে সেনাবাহিনির নামে ভূয়া পরিচয়পত্র দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো।"
তার বিরুদ্ধে প্রতারণা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শিবলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/পিডি/১৯৩৪ ঘ.
bdnews24