২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটিয়ারিতে গণপিটুনিতে নিহত ১

চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে মোটর সাইকেল চুরির চেষ্টা করায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে মোটর সাইকেল চুরির চেষ্টা করায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নাসির (৪২)। বাড়ি সাতকানিয়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাটিয়ারি পোর্টল্যান্ড গেইটের সামনে নাসির গণপিটুনির শিকার হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাকির হোসেন নাসিরের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে পোর্টল্যান্ড গেইটের সামনের একটি গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরি করে পালানোর চেষ্টা করে নাসির ও তার এক সহযোগী। তার সহযোগী পালাতে সক্ষম হলেও সে ধরা পড়ে যায়। জাকির হাসেন জানান, স্থানীয় জনতা নাসিরকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। তাকে রাত সাড়ে ৩ টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডডটকম/এমসি/কেএমএস/১৩১১ ঘ.