২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাওড়াপাড়ায় ক্যাব চালক খুন

রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় রবিউল ইসলাম (২৫) নামে এক ট্যাক্সিক্যাব চালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় রবিউল ইসলাম (২৫) নামে এক ট্যাক্সিক্যাব চালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। রবিউলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তার আড়াই বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে বলে জানান স্ত্রী আসমা বেগম। কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ছিনতাইকারীরা রবিউল ইসলামের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ অবস্থায় ট্যাক্সি চালিয়ে রবিউল শ্যাওড়াপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় আসলে অন্য ক্যাবচালকরা তাকে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। পরে কাফরুল থানা পুলিশ রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৭৩৪ ঘ.