২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে গণপিটুনিতে নিহত ১

গরু চোর সন্দেহে পঞ্চগড়ে একজনকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু চোর সন্দেহে পঞ্চগড়ে একজনকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। এ সময় 'চোরের' ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ইসমাইল হোসেন আহত হন। তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার শেখগাছি গ্রামে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি সদর উপজেলার গবরাগছ গ্রামে। এ নিয়ে গত গত এক সপ্তাহে একই উপজেলায় গণপিটুনিতে দুইজনের মৃত্যু হল। তেঁতুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে নিহত রফিকুলসহ তিনজন ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় ইসমাইলের চিৎকার দিলে চোররা ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী ধাওয়া করে রফিকুলকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর একই উপজেলার ধামনাগছ গ্রামে 'চুরি করতে গিয়ে' গণপিটুনিতে বাচ্চা বাউ (৪০) নামে একজন মারা যান বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৭২৬ ঘ.