২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় দুই খুন

নেত্রকোনা ও সুনামগঞ্জে দুইজন খুন হওয়ার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা ও সুনামগঞ্জে দুইজন খুন হওয়ার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোনা ও সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো সংবাদ: নেত্রকোনা: মোহনগঞ্জ উপজেলার বানিহারি গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, নিহত কল্লোল মোহনগঞ্জ উপজেলার যুবলীগ নেতা ছিলেন। মোহনগঞ্জ থানার ওসি মো.সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে মোহনগঞ্জ থানা রোডের বাসিন্দা কল্লোল ফুফু শ্বশুরবাড়ি বানিহারি গ্রামে বেড়াতে যান। ওই গ্রামের সালাম নামের এক যুবক তার শ্যালিকা নার্গিস আক্তারকে উত্ত্যক্ত করার ঘটনায় কল্লোল সালামকে মানা করেন। এ ঘটনার জের ধরে রাত দেড়টার দিকে সালাম নার্গিসদের বাড়িতে এসে কুড়াল দিয়ে কুপিয়ে কল্লোলকে হত্যা করে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সালাম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামে বুধবার দুপুরে স্বামীর ছুরিকাঘাতে রহিমা খাতুন (২৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী হাফিজুর রহমানকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বম্ভরপুর থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজ ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে রহিমাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রহিমা মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজ জানিয়েছে, পরকীয়ার কারণে তিনি রহিমাকে হত্যা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬৪৩ ঘ.