২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজতের ছাদ ধসে আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাজতখানার ছাদ ধসে বুধবার ৭ জন আসামি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 08:41 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাজতখানার ছাদ ধসে বুধবার ৭ জন আসামি আহত হয়েছেন। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার সউহুর রহমানের ছেলে মো. শাহীন (৪০), রামকৃষ্টপুর মহল্লার নুরবক্স আলীর ছেলে ইয়াসিন (৩২) ও মিজানুর রহমান (২৮), হাম্মাদ আলীর ছেলে হিমেল আলী (২৫), হারুনুর রশিদের ছেলে শাহজাদা মালেক ডলার (৩০), সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের এমরান আলীর ছেলে ডালিম (২২) ও ফকির মোহাম্মদের ছেলে মোক্তার আলী (২৫)। এদের মধ্যে মো. শাহীনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে সদর থানা হাজতে রাখে। বুধবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে হঠাৎ হাজতখানার ছাদ ধসে পড়লে ওই ৭ জন আহত হয়। পুলিশ সদর হাসপাতালে নিয়ে বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। ওসি জানান, প্রায় শত বছরের পুরনো থানা ভবনটি ব্যবহারের অনুপযোগী ছিল। ঘটনার পর জেলা প্রশাসক কেএম আলী আজম, পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন. পৌর চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৩ ঘ.