২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা,নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত হয়েছেন। আহত হন আরো ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত হয়েছেন। আহত হন আরো ছয় জন। জাতীয় প্রেসক্লাবের সামনে বাসচাপায় নিহত হন বাদশা হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি। তার ভাই হাশেম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে তিনটার দিকে প্রেসক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস বাদশাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় যাত্রীবাহী বাসটিকে আটক করা যায়নি। এদিকে বেলা তিনটার দিকে ডেমরা ব্রিজের ওপারে রূপগঞ্জ থানা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অটোরিকশা আরোহী নাসিমা আক্তার (২৪) ও প্রাইভেটকার আরোহী মো. মিনহাজকে (২৬) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাসিমা আক্তারের স্বামী মো. সুমন জানান, অটোরিকশাযোগে তার মেয়ে সুবর্ণা, ভায়রা মনির হোসেন ও তার স্ত্রী হাসিনা বেগম এবং তাদের সন্তান মনি ও ফাতেমা নারায়নগঞ্জের আড়াইহাজার যাচ্ছিলেন। ডেমরা ব্রিজ পার হওয়ার পরপরই একটি প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২০২৬ ঘ.