২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের ট্রেনের বগি লাইনচ্যুত

জামালপুরের দুরমুঠ রেল স্টেশনে মঙ্গলবার বিকালে একটি ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

জামালপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দুরমুঠ রেল স্টেশনে মঙ্গলবার বিকালে একটি ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহত হয়নি। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে বলে স্টেশনের কর্মকর্তারা জানান। দুরমুঠ রেল স্টেশনের মাস্টার ফরহাদ আলী বলেন, জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি বিশেষ ট্রেন বিকাল ৪টা ৩৫ মিনিটে স্টেশনের দুই নম্বর লাইনে ঢোকার সময় ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেন। ময়মনসিংহের কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। স্টেশন মাস্টার আরো জানান, দুই নম্বর লাইনে দুর্ঘটনা ঘটায় জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বগির যাত্রী জেলার ইসলামপুর উপজেলার টাবুরচর গ্রামের আব্দুর রশীদ বলেন, ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে ঢোকার পর দাঁড়ানোর সময় বগিগুলো লাইনচ্যুত হয়। ওই সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৮ ঘ.