২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে রিভলবারসহ ছিনতাইকারী আটক

সাভারে মঙ্গলবার সকালে গুলিভর্তি রিভলবারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

সাভার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে মঙ্গলবার সকালে গুলিভর্তি রিভলবারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লা থেকে মোঃ লাকী মিয়া (২৬) নামে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার আজাহারুল ইসলামের ছেলে। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রান লিডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ডগরমোড়া মহল্লার গলির মধ্যে পাঁচ/ছয়জনের একদল ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঁৎ পেতে ছিল। খবর পেয়ে র‌্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব ছিনতাইকারী দলের সদস্য লাকী মিয়াকে আটক করে বলে জানান মিজান। পরে তার দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিভর্তি একটি দেশি রিভলবার উদ্ধার করে। তিনি জানান, আটককে অস্ত্রসহ দুপুরে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সাভার থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৯ ঘ.