২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি না পাওয়ার ক্ষোভে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও

ভূগর্ভস্থ পানি না পাওয়ার ক্ষোভ থেকে এর জন্য বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রকে দায়ী করে বিদ্যুৎ কেন্দ্রটি মঙ্গলবার দুই ঘণ্টা ঘেরাও করে রাখে সহস্রাধিক গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূগর্ভস্থ পানি না পাওয়ার ক্ষোভ থেকে এর জন্য বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রকে দায়ী করে বিদ্যুৎ কেন্দ্রটি মঙ্গলবার দুই ঘণ্টা ঘেরাও করে রাখে সহস্রাধিক গ্রামবাসী। বেলা ১১টা থেকে শুরু করে দুপুর ১টায় কর্মসূচি পালন করে তারা। এরপর এক সমাবেশে তারা হুমকি দেয়, সমস্যার সুরাহা না হলে আগামী ২৬ অক্টোবর থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি পানির পাম্পের লাইন বন্ধ করে দেওয়া হবে। গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ১৪টি গভীর নলকূপের কারণে দুধিপুর, তেলি পাড়া, ইছবপুরসহ আশপাশের গ্রামে পানির অভাব দেখা দিয়েছে। অগভীর নলকূপ থেকে পানি উঠছে না। সেইসঙ্গে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আশপাশের গ্রামগুলো কোনো ধরনের বিদ্যুৎ সুবিধাও পাচ্ছে না বলে ক্ষোভ জানায় গ্রামবাসী। দুধিপুর পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাপ বিদ্যুত কেন্দ্রের পাম্পগুলোর কারণে গ্রামগুলো পানিশূন্য হয়ে পড়েছে। খাবার পানির জন্য হাহাকার পড়ে গেছে।" কমিটির সদস্য সচিব আনোয়ারুল হক বলেন, "এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর নেই। এ কারণে পানি ও বিদ্যুতের দাবিতে আন্দোলনে নেমেছে গ্রামবাসী।" তিনি জানান, তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষকে এসব সমস্যার সুরাহা করতে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্নভাবে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। গ্রামবাসী লাঠি মিছিল নিয়ে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে। বেলা সাড়ে ১২টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার সংগ্রাম কমিটির সঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বৈঠকে বসেন। তিনি বৈঠকে জানান, গত ৬ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবকে গ্রামবাসীর দাবির কথা লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া পল্ল