২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুরের নয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত ২৪ ঘণ্টায় জামালপুরের ইসলামপুর উপজেলার নয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

জামালপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত ২৪ ঘণ্টায় জামালপুরের ইসলামপুর উপজেলার নয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনার পানি বেড়ে যাওয়ায় ইসলামপুর উপজেলার পার্থশী, কুলকান্দি, সাপধরি, নোয়ারপাড়া, বেলগাছা, ইসলামপুর সদর ও চিনাডুলি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় এসব এলাকার নিম্নাঞ্চলের রোপা-আমন ও বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জোবাইদুর রহমান বিএসসি দুলাল জানায়, যমুনার পানির প্রচণ্ড স্রোতে হুমকির মুখে রয়েছে কুলকান্দি হার্ড পয়েন্ট। উজানের পাহাড়ি ঢলে গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৪০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এ প্রবাহ বেড়েছে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একে সামছুল করিম এ কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৫ ঘ.