২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পানিতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পটে বেড়াতে যেয়ে পানিতে ডুবে রোববার দুপুরে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পটে বেড়াতে যেয়ে পানিতে ডুবে রোববার দুপুরে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- ঝালকাঠির নলছিটি উপজেলার জুলখানি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (১৮)। রুহুল আমিন ঢাকার এনসিইটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কুতুবদিয়া গ্রামের এনামুল হকের ছেলে আইনুল হক (১৮)। সে নরসিংদী পলাশ কলেজের ছাত্র। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এস আই) মো.শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে তারা পিয়াইন নদীতে গোসল করতে নামে। সাঁতরে পানির গভীরে চলে গেলে তারা ডুবে মারা যায়। শহীদুল্লাহ জানান, বিডিআরের সহায়তায় দুপুর দুইটার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬১৫ঘ.