২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্যু ছাড়া আন্দোলনের জবাব জনগণই দেবে: দীপু মনি

ঈদের পর বিরোধী দলের কর্মকান্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের পর বিরোধী দলের কর্মকান্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোববার চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে দীপু মনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধী দল কোনো ইস্যু ছাড়া আন্দোলন করলে জনগণই এর জবাব দেবে। তারা দেশে অরাজকতার সৃষ্টি করলে জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। সরকার বেআইনিভাবে কোনো কিছু করবে না।" দেশের সা