২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

রংপুরের বদরগজ্ঞ উপজেলায় শনিবার ভোরে বজ্রপাতে এক ব্যাক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

রংপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগজ্ঞ উপজেলায় শনিবার ভোরে বজ্রপাতে এক ব্যাক্তি মারা গেছেন। নিহত হোসেন আলী (৩২) লোহানীপাড়া ইউনিয়নের সাজানো গ্রামের আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, ভোর সাড়ে ৫ টার দিকে হোসেন আলী ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হন। এরপর তিনি বজ্রপাতে মারা যান। বদরগজ্ঞ থানার ওসি তবারক আলী বজ্রপাতে হোসেন আলী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬০০ঘ.