২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে উৎসবমুখর চট্টগ্রাম

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 06:40 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব। শনিবার সকালে ঈদের নামাজের পর সকল বয়েসী মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন। বিনিময় করেন শুভেচ্ছা। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সিটি করপোরেশন আয়োজিত এ জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী। এই জামাতে মহানগর আওয়ামী লীগ নেতা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডা. আফসারুল আমীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আওয়ামী লীগ দলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপি নেতা দস্তগীর চৌধুরী, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শৈঠসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। একইস্থানে সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় অপর একটি জামাত। তবে বৃষ্টির কারণে এ জামাত বিঘি