২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের স্মরণে ত্রিপুরায় জাদুঘর-পার্ক

বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মরণে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে জাদুঘর ও স্মারক পার্ক তৈরি করছে ত্রিপুরা সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়া দিল্লি প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 06:11 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মরণে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে জাদুঘর ও স্মারক পার্ক তৈরি হচ্ছে ভারতের ত্রিপুরায়। ত্রিপুরার বেলোনিয়ার ছোটোখোলায় চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ জাদুঘর ও পার্ককে পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে ত্রিপুরা সরকারের। পার্কে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরি করা হবে। এছাড়া এখানে একটি টাওয়ারও থাকবে যা থেকে বাংলাদেশের নোয়াখালী ও ফেনী জেলার কিছু অংশ দেখা যাবে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ছোটোখোলার দূরত্ব একশ ৩০ কিলোমিটার। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য একটি প্রশিক্ষণ শিবির ছিলো এখানে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি আগামী মাসের শেষ দিকে ত্রিপুরা সফরের কথা রয়েছে। ওই সফরে তিনি এ জাদুঘর ও পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় সাব্র"ম সফর করবেন বলেও আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত হতে সাব্র"ম থেকে ফেনীর ওপর দিয়ে একটি সেতু তৈরি করারও পরিকল্পনা রয়েছে ত্রিপুরা সরকারের। পররাষ্ট্রন্ত্রী দিপু মণিকে ১৫ সেপ্টেম্বর ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে পররাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরীকে জানান, যুক্তরাষ্ট্র সফরসসহ অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় ওই সময় তিনি ত্রিপুরা সফরে যেতে পারবেন না। জীতেন্দ্র আগরতলায় সাংবাদিকদের জানান, দীপু মণি ত্রিপুরা সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি ২৫ বা ২৬ অক্টোবর সফর করতে পারেন। ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী বলেন, "১৯৭১ সালে ত্রিপুরায় ১১টি শিবির ছিলো। এর মধ্যে ছোটোখোলার প্রশিক্ষণ শিবিরে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নেন।" জাদুঘর ও পার্কের জন্য ছোটোখোলায় প্রস্তাবিত স্থানটি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য সরকারের অন্য কর্মকর্তারা গত মাসে পরিদর্শন করেন। আগরতলায় বাংলাদেশ ভিসা কার্যালয়ের কিছু কর্মকর্তাও সেসময় তাদের সঙ্গে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির আমন্ত্রণে গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ঢাকায় এসেছিলেন মানিক সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/পিডি/১২০১ ঘ.