২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বোমা বিস্ফোরণে ২ 'চরমপন্থি' নিহত

পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকায় শুক্রবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই 'চরমপন্থি'র মৃত্যু হয়েছে। আহত হন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 07:44 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

পাবনা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা এলাকায় শুক্রবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই 'চরমপন্থি'র মৃত্যু হয়েছে। আহত হন অন্তত পাঁচজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ জানান, রাত ৯টার দিকে ধানুয়াঘাটা এলাকায় চরমপন্থিরা গোপন বৈঠক ও বোমা তৈরি করছিল। এ সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে সন্ধ্যায় আতাইকুলা থানা পুলিশ আব্দুল হাকিম নামের জনযুদ্ধের এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে। হাকিম ১২টি হত্যাসহ দু'ডজন মামলার আসামি বলে পুলিশ জানায়। আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা এবং গয়েশবাড়ী গ্রামের নজির উদ্দিনের ছেলে আব্দুল হাকিমকে (৪৭) সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, তার বিরুদ্ধে ১২টি হত্যা ও ১টি ডাকাতিসহ আতাইকুল থানায় ১৩টি এবং জেলার অন্যান্য থানায় দু'ডজন মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৪ ঘ.