সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহে। সকাল ৯টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবার নগরীর দুটি স্থানে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এগুলো হলো শাহী ঈদগাহ ও কানিশাইল ঈদগাহ।
শাহী ঈদগাহের জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা হাফিজ আব্দুল করিম বীন মুশাহীদ।
প্রধান এ জামাতে অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবার পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
এছাড়ার নগরীর বিভিন্ন বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
হযরত শাহপরাণ দরগাহ সংলগ্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। মহিলাদেরও পৃথকভাবে জামাতের ব্যবস্থা করা হয়েছে।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।
নগরীর বন্দরবাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর কাজির বাজার মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০২৩ ঘ.
bdnews24