২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে জবাই করা লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দৃষ্টিবন্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের কিছুক্ষণ আগে সন্ত্রাসীরা লোকটিকে জবাই করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। লোকটির পরিচয় এবং হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/আরএ/১৬০০ ঘ.