ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৃস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এই কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ করবে।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ বৈঠক হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন।
দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৬৮০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৫৯৪৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-৯৫৬৩৩৯৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/১৯৩১ঘ.
bdnews24