ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আলাদা আলাদা বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার তারা পৃথক পৃথক বানীতে এই শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে ঈদুল ফিতরে সবার জন্য কল্যাণ কামনা করে বলেন, "রমজানের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বারতা।"
"এদিন ধনী-গরিব নির্বিশেষে সবাই সকল প্রকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে ঐক্য ও স
bdnews24