২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল, লালমনিরহাটে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো ২৫

টাঙ্গাইল ও লালমনিরহাটে বুধবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো ২৫ জনকে সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও লালমনিরহাটে বুধবার অ্যানথ্রাক্স সংক্রমিত আরো ২৫ জনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ১০ জন এবং লালমনিরহাট সদর উপজেলার হারাটি গ্রামের ১৫ জন। টাঙ্গাইল প্রতিনিধ জানান, আক্রান্তরা উপজেলার দক্ষিণ বিলডগা ও বনমালী গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ২৪ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হল। এর আগে এই উপজেলার কুরমুর্শী গ্রামে ১৪ জনকে সনাক্ত করা হয়। নতুন সনাক্তদের উপজেলা হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এজন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ বিলডগা গ্রামে জবাই করা একটি অসুস্থ গরু থেকে সংক্রমণ শুরু হয়। তবে মাংস খেয়ে কেউ সংক্রমিত হয়নি। আক্রান্তরা হলেন- দক্ষিণ বিলডগা গ্রামের মাছুম (২৫), শাহাদৎ হোসেন (২৫), আকবর আলী (৪৫), ফরহাদ (২৫), বাদশা মিয়া (২৫), জোৎ