ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের (জেবিএফএইচ) বিশেষ ভ্রাম্যমাণ দল অ্যাম্বুলেন্সসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর ঈদ উৎসবকে সামনে রেখে এ আয়োজনে প্রতিটি বিশেষ দলে চিকিৎসক, সেবিকা ও প্যারামেডিকরা থাকবেন। তারা বিভিন্ন এলাকায় জরুরি চিকিৎসা সেবা দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু।
তিনি জানান, বিশেষ ভ্রাম্যমাণ দল ছাড়াও হাসপাতালের সামনে 'সুপ্রভাত ঢাকাবাসী' নামে একটি বিশেষ বুথ খোলা থাকবে। এ বুথে সবার জন্য বিনামূল্যে উচ্চতা-ওজন, রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা পরীক্ষা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩৩ ঘ.
bdnews24