২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় বিএনপির অফিস ভাংচুর

শরীয়তপুরের জাজিরার একটি ইউনিয়নে প্রধান বিরোধী দল বিএনপির কার্যালয় ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরার একটি ইউনিয়নে প্রধান বিরোধী দল বিএনপির কার্যালয় ভাংচুর হয়েছে। বুধবার সকালের এ ঘটনার জন্য বিএনপি নেতারা ক্ষমতাসীন দলকে দায়ী করলেও আওয়ামী লীগ নেতারা সে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শাহীন সওদাগর সাংবাদিকদের বলেন, নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয় স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আবু ছালেহ মাহমুদ তোতা ফকিরের নেতৃত্বে ৪/৫জন সন্ত্রাসী ভাংচুর করে। ভাংচুরকারীরা কার্যালয়ের ২০টি চেয়ার, ১টি টেবিল, ১টি আলমারী ও দলীয় কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। বিএনপি নেতারা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে তোতা ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বা তার সঙ্গীরা বিএনপির কার্যালয় ভাংচুরের সঙ্গে জড়িত ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.