২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে আরো ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

এ বছরের মধ্যেই আরো ১৬শ' মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের মধ্যেই আরো ১৬শ' মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রামের শিকলবাহায় একটি পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধনের পর দুপুরে সেখানে এক জনসভায় তিনি একথা জানান। দেশে বিদ্যুৎ সঙ্কট নিয়ে অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রী উৎপাদন বাড়ানোর এই কথা জানালেন। তার ঘোষণা বাস্তবায়িত হলে দেশে বিদ্যুৎ উৎপাদন চাহিদার সমান হবে। বর্তমানে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ৪ হাজার মেগাওয়াটের বেশি। দেশে অব্যাহত লোডশেডিংয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে আরো ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ ডিসেম্বরের মধ্যেই ১৬শ' মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া চট্টগ্রামে ২০০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতশ্র"তিও দেন তিনি। পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকার সিডিএ আবাসিক এলাকার মাঠে এ জনসভার আয়োজন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এর আগে প্রধানমন্ত্রী ১৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন। জনসভা শেষে দুপুর পৌনে দুইটায় প্রধানমন্ত্রী দক্ষিণ চট্টগ্রামের বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতুর উদ্বোধন করেন। ফিতা কেটে উদ্বোধন শেষে তিনি গাাড়িতে করে সেতু অতিক্রম করেন। এসময় যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সাংসদ আখতারুজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেতু উদ্বোধন শেষে শেখ হাসিনা দুপুর সোয়া দুইটায় নগরীর ষোলশহরে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য নবগঠিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কার্যালয় উদ্বোধন করেন। এছাড়া বিকালে তিনি নতুন আদালত ভবনের উদ্বোধন করেন এবং আইনজীবীদেরর সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। জনসভায় প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের মাদক ও সন্ত্রাসের কবল থেকে মুক্ত রাখার আহবান জানিয়ে বলেন, "অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।" বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের তুলনায় ভাল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এবার জনগণ রাতেও ঈদের কেনাকাটা করতে পারছেন। এতেই প্রমাণ হয় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। ওই সময় বিএনপি নেতারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। দেশকে বহির্র্বিশ্বের কাছে হেয় করেছেন। আমাদের দল ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুুষের লাভ হয়। বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবার রসাতলে যাবে।" বিএনপি যেন আর ক্ষমতায় যেতে না পারে সেব্যাপারে সতর্ক থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি চট্টগ্রাম বন্দর সচল রাখতে ক্যাপিটাল ড্রেজিং নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। এছাড়া, শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম হয়ে চীনের কুনমিং পর্যন্ত সড়ক স