২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ

মানিকগঞ্জের সদর উপজেলার গিলন্ড এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 06:10 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

মানিকগঞ্জ, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সদর উপজেলার গিলন্ড এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো শত শত মানুষ দুর্ভোগে পড়েন। মানিকগঞ্জ সদর থানার (ওসি) মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্নু অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় মঙ্গলবার নিুমানের ইফতার ও খাবার পরিবেশন করায় এবং বুধবার সকালে ছুটি ঘোষণা না করায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ৯ টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়। ওসি আরো জানান, মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি জয়দেব ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল ১০টা নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০০ ঘ.