রাজশাহী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে ১১ জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলো পুঠিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাসিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক সুজিত কুমার, সদস্য নওশাদ আলী, বজলুর রহমান, আইনাল হক, সঞ্জয় কুমার।
রাতে পুঠিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব চৌধুরী মঙ্গলবার দুপুরে রতন নামের এক মাংস ব্যবসায়ীর দোকান ভেঙ্গে ফেলতে বলে। রতন এতে বাধা দিলে পুলিশ তাকে মারধর করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, রতনকে মারধরের প্রতিবাদে বিকালে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে স্থানীয় মাংস ব্যবসায়ীরা অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে বলে থানায় অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর পুঠিয়া থানার এসআই মাহবুব বিষয়টি তদন্ত করতে যান। কিন্তু রতন তার সাথে খারাপ আচরণ করলে পুলিশ তাকে বাধা দেয়।
ব্যবসায়ীরা বিকেলে সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের হাতে পুঠিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার লাঞ্ছিত হন।
সড়ক অবরোধের ঘটনায় এসআই মাহাবুব মঙ্গলবার রাতে ২৬ ব্যবসায়ীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনশ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন সাংবাদিকদের জানান, রোজার মাসে তুচ্ছ ঘটনায় মহাসড়ক অবরোধ করে জন নিরাপত্তা বিঘ
bdnews24