২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজন সনাক্ত

সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। আক্রান্ত রাশিদা খাতুন (৩৭) জেলা শহরের মধুর মোল্লার ডাঙ্গির লোকমান গাজীর স্ত্রী। মঙ্গলবার সিভিল সার্জন এস জাহাঙ্গীর আতিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাল ৩টায় সদর হাসপাতালের আইডি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। তিনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফের চিকিৎসাধীন আছেন। সিভিল সার্জন বলেন, সোমবার বিকাল ৫টার রাশিদা সদর হাসপাতালে এলে ডা. মনোয়ার হোসেন তার ক্ষতস্থানের ছবি নেন। ছবিটি ঢাকার আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমানের কাছে ই-মেইলে পাঠানো হয়। তিনি মোবাইল ফোনে জানান, ক্ষতস্থানের ছবি দেখে অ্যানথ্রাক্স আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত রাশিদা সোমবার হাসপাতালে ভর্তি না হয়ে চলে যান। মঙ্গলবার বিকালে আবার এলে তাকে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.