২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গামা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জন রাজশাহী কারাগার থেকে মুক্ত

চারদলীয় জোট সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এরা হলেন- জহুরুল ইসলাম, সোহাগ সাহা, ফরমাজুল হক এবং বাবলু। প্রত্যেকের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার রামশা কাজিপুরে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার পার্থ গোপাল বণিক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাওয়া সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা কারাগারে আসে। এরপর তাদের মুক্তি দেওয়া হয়। সোমবার গামা হত্যা মামলার মৃতুুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এদের মধ্যে ১০ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং ১০ জন রাজশাহী কারাগারে। বন্দিরা সবাই সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। রাজশাহী কারাগারের ১০ জনের মধ্যে চারজন মুক্তি পান। পার্থ গোপাল জানান, এই চার জনের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি না পাওয়া অপর ছয় জন হলেন- আবুল হোসেন, আতাউর রহমান, আশরাফ, সাজ্জাদ শাহ, ফকিরউদ্দিন ও ওহিদুর রহমান। এদের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তারা মুক্তি পাননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন সোমবার রাত ১২ টার দিকে মুক্তি পান। ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি নাটোরের নলডাঙ্গায় খুন হন গামা। গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার বাদি হয়ে ৮ ফেব্র"য়ারি নলডাঙ্গা থানায় আওয়ামী লীগ নেতা এসএম ফিরোজসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ২৪ অগাস্ট ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম ২১ জনের ফাঁসির দণ্ডাদেশ দেন। গত ১৫ এপ্রিল আসামিরা কারাগার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে চিঠি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪০০ ঘ.